গাজীপুর আদালত চত্বর থেকে হাতকড়া খুলে ডাকাতের পলায়ন
Date: 2026-07-21
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২১, ২০২৬, ৪:১৬ এ.এম
গাজীপুর আদালত চত্বর থেকে হাতকড়া খুলে ডাকাতের পলায়ন
অ-অ+
অনলাইন ডেস্ক:
পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছেন সম্রাট হোসেন নামের এক ব্যক্তি, যিনি একটি ডাকাতি মামলার আসামি। গতকাল সোমবার দুপুরে আদালত চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পলাতক সম্রাট হোসেন (২৭) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া এলাকার দুলাল মণ্ডলের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করে আসছিলেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সদর মেট্রো থানার একটি ডাকাতি মামলায় সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার বেলা আড়াইটার দিকে তাঁকে আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার প্রক্রিয়া চলছিল। ঠিক সেই সময়ই অত্যন্ত সুকৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান তিনি।
হাজতখানার দায়িত্বরত পুলিশ সদস্যরা মুহূর্তেই বিষয়টি বুঝতে পেরে তাঁকে ধাওয়া করলেও নাগাল পাননি। এই ঘটনার পর পুরো আদালত চত্বরে তোলপাড় শুরু হয়। তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং আসামিকে ধরতে শুরু হয় অভিযান। এ বিষয়ে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাঁকে পুনরায় আইনের আওতায় আনতে তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more