প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:৩৯ এ.এম
জাপানে আঘাত হেনেছে টাইফুন 'দুজুয়ান'
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের অঞ্চলগুলোতে শক্তিশালী টাইফুন 'দুজুয়ান'-এর আঘাতে সৃষ্টি হয়েছে তীব্র বন্যা ও ভূমিধস। এতে অন্তত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং চারজন নিখোঁজ রয়েছেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ঝড়ের ঝুঁকি থেকে রক্ষা করতে প্রশাসন ইতোমধ্যে অন্তত ১৬ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। শক্তিশালী এই টাইফুনের কারণে এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ব্যাপক ভ্রমণ বিশৃঙ্খলা ও পরিবহন সেবা ব্যাহত হয়েছে।
প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) বাতাসের বেগ নিয়ে সোমবার টাইফুনটি টোকিওর নিকটবর্তী কাৎসুউরার প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণাঞ্চল দিয়ে উপকূলে উঠে আসে। ঝড়ের প্রভাবে লাগাতার ভারি বৃষ্টিতে চিবা ও কানাগাওয়া প্রিফেকচারের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং বিপজ্জনক ভূমিধস দেখা দেয়।
দুর্ঘটনাগুলোর মধ্যে চিবা প্রিফেকচারে ভূমিধসে এক ব্যক্তি এক্সকাভেটরসহ মাটিচাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে কানাগাওয়ায় একটি বসতবাড়ি কাদার স্রোতে ধসে পড়লে এক নারী প্রাণ হারান। নিখোঁজ ৪ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more