কলাপাড়ায় সারে ৩ লাক্ষ বাগদা পোনা জব্দ

Date: 2026-02-09
news-banner

কুয়াকাটা (কলাপাড়া) সংবাদদাতা:

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বাগদা পোনা সংগ্রহ ও বেচাকেনার বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার বাগদা পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বাবলাতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারানুসারে বাগদা পোনা ধরা, পরিবহন ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। এ আইনে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা অথবা অনধিক ২ বছর কারাদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

অভিযানকালে জব্দকৃত বাগদা পোনাগুলো পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র‍্য সংরক্ষণের স্বার্থে বাবলাতলা টোডা এলাকার সমুদ্রে অবমুক্ত করা হয়।

3B4DEtr.jpeg

অভিযান পরিচালনাকারী কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, বাগদা পোনা নিধন সামুদ্রিক মৎস্য সম্পদের জন্য বড় ধরনের হুমকি। আইন অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ পোনা ধরা ও বিপণন রোধে নজরদারি জোরদার করা হয়েছে।

Leave Your Comments