প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৪, ২০২৬, ৪:২০ এ.এম
লোহিত সাগরে সৌদি-ইয়েমেনের বড় অভিযানের প্রস্তুতি
অ-অ+
অনলাইন ডেস্ক:
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনীর সমন্বিত হামলায় ১ হাজার ৫৪০ জন হুতি সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন ফ্রন্টে বিমান হামলা, ড্রোন, ভারী কামান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই আক্রমণ পরিচালনা করা হয়। ইয়েমেনি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এতে তাইজসহ বেশ কিছু কৌশলগত স্থানে হুতিদের অগ্রযাত্রা রুখে দেওয়া সম্ভব হয়েছে।
এদিকে লোহিত সাগরে বাণিজ্য ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এবার বড় ধরনের সর্বাত্মক সামরিক অভিযানের প্রস্তুত নিচ্ছে সৌদি আরব। রিয়াদের সরাসরি তত্ত্বাবধানে ও আকাশপথের সহায়তায় প্রায় ১ লাখ ইয়েমেনি সেনার অংশ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বাব আল-মানদেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্বহালই এই প্রস্তাবিত অভিযানের মূল উদ্দেশ্য। এতে পশ্চিমা শক্তিগুলোর সরাসরি অংশ নেওয়ার পরিকল্পনা না থাকলেও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা তথ্য দিয়ে রিয়াদকে সহযোগিতা করছে।
উল্লেখ্য, লোহিত সাগরে সংঘাত বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলটিতে আবারও উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা বৃদ্ধির পর আন্তর্জাতিক সামরিক জোটগুলোর তৎপরতা লক্ষণীয়ভাবে বেড়ে গেছে। শীঘ্রই শুরু হতে যাওয়া সমন্বিত সামরিক পদক্ষেপের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলসীমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more