নলছিটিতে বাস থেকে বিপুল ঝাটকা উদ্ধার, তিনজনকে জরিমানা
Date: 2026-04-02
অ-অ+
নলছিটি (ঝালকাঠি)
প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি
উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,৭০০ কেজি ঝাটকা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল)
সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন
সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাসে অবৈধভাবে ঝাটকা
মাছ পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত গাড়িটি থামিয়ে তল্লাশি
চালায়। এ সময় বিপুল পরিমাণ ঝাটকা মাছ উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত
ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজভী আহমেদ সবুজ। পরে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাড়ির চালকসহ তিনজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা
হয়। জব্দকৃত ঝাটকা
মাছগুলো পরবর্তীতে নলছিটি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন
জানায়, মা ইলিশ সংরক্ষণে ঝাটকা আহরণ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more