অনলাইন ডেক্স:
প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস
করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার
(২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত
প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ঢাকা সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন
বাহিনীর প্রধানরা। তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব গ্রহণের পর এটিই
ছিল সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর প্রথম অফিস কার্যক্রম। দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী
প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ
চৌধুরীকে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার
জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ
খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত
প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম
উপস্থিত ছিলেন।
তথ্য-বিডিপ্রতিদিন/বিডিফেস