প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২৬, ৫:৩১ এ.এম
রাঙামাটিতে আওয়ামী লীগের ১৬ জন গ্রেপ্তার
অ-অ+
অনলাইন ডেস্ক: রাঙামাটিতে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। এরই অংশ হিসেবে
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে
জানা গেছে, বিভিন্ন মামলায় অভিযুক্ত ও সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে জেলা শ্রমিক লীগের সভাপতি
মো. কবিরও রয়েছেন। আটক অন্যদের
মধ্যে রয়েছেন মো. নুরুল হক (৫২), চম্পক দাস (৫৪), মো. নিজাম উদ্দিন (৪২), মো. ইলিয়াস
(৩৫), মো. ইসমাইল (৫৯), মো. জসিম (৩৮), মো. নয়ন (১৯), মো. তারিকুল ইসলাম (৪৫), মো.
রাসেল (৩৮), শাহাদাত হোসেন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম (২৪), মো. সাইফুল
ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে (২৬) এবং হাফিজুর রহমান (২৯)। রাঙামাটি কোতোয়ালি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিভিন্ন
চলমান মামলার আসামি বা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি
প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশের দাবি,
অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলার
গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রমও
জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের
মতে, চলমান এসব পদক্ষেপের মাধ্যমে রাঙামাটিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক
কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more