প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১১, ২০২৬, ৫:৪০ এ.এম
রংপুরে বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা
অ-অ+
অনলাইন ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি
যাত্রীবাহী বাস
নিয়ন্ত্রণ হারিয়ে
খাম্বায় ধাক্কা
দিলে এক নারী
নিহত এবং অন্তত
১৫ জন যাত্রী
আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাত
সাড়ে ৯টার দিকে
ঢাকা–রংপুর মহাসড়কের দমদমা রহমান পাম্প
সংলগ্ন এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রংপুর
সদর থেকে পীরগঞ্জগামী বাসটি মিঠাপুকুর এলাকায়
পৌঁছালে সামনের
চাকা ফেটে যায়।
মুহূর্তের মধ্যে
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে
সড়কের পাশে থাকা
একটি খাম্বার সঙ্গে
ধাক্কা খায়। এতে
বাসের সামনের অংশ
ভেঙে যায়। দুর্ঘটনায় নিহত
হয়েছেন শামসুন্নাহার (৩৫),
যিনি পীরগঞ্জ উপজেলার প্রথমভাঙ্গা গ্রামের খসরু মিয়ারের স্ত্রী। আহতদের মধ্যে অনেককে
দ্রুত স্থানীয় লোকজন
ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় উদ্ধার করে রংপুর
মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো
হয়েছে। বাসে থাকা একজন
যাত্রী জহুরুল হক
জানান, “মডার্ন মোড়
থেকে বাসে উঠেছিলাম। দমদমা এলাকায় হঠাৎ
চাকা ফেটে যায়,
এরপর বাসটি পিলারে
ধাক্কা খায়। আল্লাহর রহমতে বেঁচে গেছি।” মিঠাপুকুর থানার
উপপরিদর্শক (এসআই)
এমদাদ উদ্দিন ঘটনাটি
নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের
হাসপাতালে ভর্তি
করা হয়েছে এবং
দুর্ঘটনার কারণ
তদন্ত করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more