অনলাইন ডেক্স:
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম
আহ্বায়ক শাহরিয়ার তানজিল-কে আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনের দাবি, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে
প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম
সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক আদেশে বহিষ্কারের
বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহরিয়ার তানজিলকে তার সব সাংগঠনিক
পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তে অনুমোদন দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি
গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের
নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস