প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২৬, ৪:৪৭ এ.এম
সীমান্তে যৌথ অভিযান: ডেটোনেটরসহ বিস্ফোরক উদ্ধার
অ-অ+
অনলাইন ডেস্ক: সিলেটের জকিগঞ্জ সীমান্তে
বিজিবি ও র্যা বের একটি সফল যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ
বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটার
গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি এক্সপ্লোসিভ (বিস্ফোরক)। শনিবার (২৭ জুন) রাত
১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন বিয়াবাইল বিওপির সোনাসার এলাকা
থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব
হয়নি। বিজিবি সূত্রে জানা
গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস
ফিল্ড (ইটভাটা) এলাকায় বিজিবি ও র্যা ব-৯ যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করে। স্থানটি
বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে
অবস্থিত। অভিযান চলাকালীন সেখানে পরিত্যক্ত অবস্থায় এই আগ্নেয়াস্ত্র ও ডেটোনেটরগুলো
পাওয়া যায়। প্রাথমিক তদন্তে বিজিবি
ধারণা করছে, উদ্ধার হওয়া বিস্ফোরক ও অস্ত্র চোরাচালানের মাধ্যমে সীমান্ত পার করে বাংলাদেশে
আনা হয়েছিল। নাশকতা কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো আনা
হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিজিবি জানায়,
সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে
তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই
বড় চালানটি ধরা সম্ভব হয়েছে। সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও
বিজিবি ও র্যা বের এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more