ব্যালন ডি’অর জিতেও বর্ষসেরা একাদশে নেই কেইন, রেকর্ড মেসিব
নভেম্বর ১০, ২০২৬, ৫:১০ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২৬, ৫:১০ এ.এম
ব্যালন ডি’অর জিতেও বর্ষসেরা একাদশে নেই কেইন, রেকর্ড মেসিব
অ-অ+
অনলাইন ডেস্ক:
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ী ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ব্যালন ডি’অর জিতলেও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা পাননি। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো প্রকাশিত এবারের ‘ওয়ার্ল্ড ১১’-এ কেইনের জায়গা না হলেও সেখানে স্থান পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড ও লামিনে ইয়ামালের মতো তারকারা। এছাড়া দীর্ঘ দুই বছরের বিরতি পেরিয়ে রেকর্ড অষ্টাদশবারের মতো ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।
পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৬০ হাজারের বেশি ফুটবলারের প্রতিনিধিত্বকারী এই সংস্থাটি ২০০৫ সাল থেকে প্রতি বছর ছেলেদের বর্ষসেরা ‘ওয়ার্ল্ড ১১’ একাদশ নির্বাচন করে আসছে। এবারের একাদশ নির্বাচনে ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলার ভোট প্রদান করেছেন। ফুটবলাররা আক্রমণভাগে চারজন ফরোয়ার্ড বেছে নিলেও গত মৌসুমে দুর্দান্ত ৭৩ গোল করা হ্যারি কেইন জায়গা পাননি সেই চারজনের মধ্যে।
মেসির পাশাপাশি এবারের একাদশে রেকর্ড গড়েছেন স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামালও। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বয়স ২০ বছর পূর্ণ হওয়ার আগেই দুবার ফিফপ্রোর এই বর্ষসেরা একাদশে জায়গা পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন বার্সেলোনার এই উইঙ্গার। ২১ বছরের বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ১৮তম বারের মতো এই মর্যাদাপূর্ণ একাদশে নিজের নাম লেখালেন।
এবারের বর্ষসেরা একাদশের অন্যান্য পজিশনে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে মধ্যমাঠে জুড বেলিংহামের সঙ্গে রয়েছেন রদ্রি ও ভিতিনিয়া। রক্ষণভাগ সামলানোর জন্য রাখা হয়েছে বার্সেলোনার পাউ কুবার্সি এবং পিএসজির দুই ডিফেন্ডার আশরাফ হাকিমি ও নুনো মেনেসকে। এ ছাড়া গোলরক্ষক হিসেবে ফিফপ্রোর এই স্বপ্নের একাদশে নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের স্প্যানিশ তারকা ডেভিড রায়া।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more