বাউফলে লোকমোর্চা সভা: জলবায়ু মোকাবেলায় নারীর নেতৃত্বে জোর

Date: 2026-04-26
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের আওতায় উপজেলা লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নারীর নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
রবিবার (২৬ জুন ২০২৬) সকালে বাউফল উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় লোকমোর্চা কমিটির সদস্যরা অংশ নেন। নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে সভার আয়োজন করে। এতে সহযোগিতা দেয় বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
আলোচনায় বক্তারা বলেন, নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হয়।
সভায় খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, জনস্বাস্থ্য সমস্যা এবং দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব সমস্যা সমাধানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
আরডিএস প্রতিনিধি আবদুল খালেক স্থানীয় সরকার প্রতিনিধিদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএস’র গেটকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোসা. নিলুফা ইয়াসমিন। তিনি প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট।
বক্তারা বলেন, গেটকা প্রকল্প নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক নেতৃত্ব গড়ে তুলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

sEwskH1.jpeg

Leave Your Comments