ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে
Date: 2026-06-14
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৪, ২০২৬, ৯:১৬ এ.এম
ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার ১১ নম্বর দাসপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কবিরাজ
বাড়ি সংলগ্ন দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ সংস্কার করা হয়েছে। স্থানীয়দের চলাচলের
অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার থেকে পাঁচ বছর ধরে ব্রিজটি সংস্কারহীন অবস্থায়
পড়ে ছিল। বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রতিদিন শত শত পথচারীকে দুর্ভোগ
পোহাতে হতো। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে চরম ঝুঁকি তৈরি
হয়েছিল। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটত। এ অবস্থায় স্থানীয়দের অনুরোধে দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী
উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন করেন। সংস্কার কাজ পরিদর্শনের সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী
ও আজাদ হোসেন, উপজেলা যুবদল নেতা আরিফ হোসেন, ছাত্রদল নেতা কাজী মিরাজসহ বিএনপি ও এর
অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দা সমিরন কবিরাজ ও বাসুদেব বালা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ
অবস্থায় থাকায় এলাকাবাসীকে নানা সমস্যার মুখোমুখি হতে হতো। সংস্কারের ফলে এখন নিরাপদে
চলাচল করা সম্ভব হচ্ছে এবং জনদুর্ভোগ অনেকটাই কমেছে। এলাকাবাসীর দাবি, ইউনিয়নের বিভিন্ন অবহেলিত সড়ক, সেতু ও জনদুর্ভোগপূর্ণ স্থানের
উন্নয়নে এর আগেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সমাজের
বিত্তবান ও জনপ্রতিনিধিদের জনস্বার্থে এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয়দের মতে, ব্রিজটির সংস্কারের ফলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হয়নি,
বরং দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more