প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২২, ২০২৬, ৫:৪৬ এ.এম
সোনার বাজার: ভরি ছাড়াল ২.৩০ লাখ টাকা
অ-অ+
অনলাইন ডেস্ক: টানা দুই দফায় দাম কমার পর দেশের বাজারে আবারও চাঙ্গা হয়ে
উঠেছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে
প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন
(বাজুস)। নতুন এই সিদ্ধান্তের ফলে ভ্যাটসহ মানভেদে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম
দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। আজ সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে এই নতুন দাম
দেশজুড়ে কার্যকর করা হয়েছে। বাজুস জানিয়েছে, নতুন মূল্যতালিকায় অলঙ্কারের নিজস্ব ডিজাইন
অনুযায়ী মজুরি যুক্ত হলেও বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের
কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কার এক্সচেঞ্জ বা পুনরায়
বিক্রির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। এক নজরে সোনার নতুন দাম (ভরি প্রতি): ২২ ক্যারেট: ২,৩০,৭৭২ টাকা (বৃদ্ধি: ৪,৪৩২ টাকা) ২১ ক্যারেট: ২,২০,৩৯১ টাকা ১৮ ক্যারেট: ১,৮৯,২৪৮ টাকা সনাতন পদ্ধতি: ১,৫৪,৬০৬ টাকা সোনার দাম লাফিয়ে বাড়লেও রুপার বাজারে এর কোনো প্রভাব পড়েনি।
পূর্বের দাম বহাল থাকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়।
এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির
রুপা ৩ হাজার ২০৮ টাকায় অপরিবর্তিত রয়েছে। বাজুসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালের এই ছয়
মাসেই দেশের বাজারে সোনার দাম মোট ৭৯ বার সমন্বয় বা পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে
৪০ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৮ বার কমানো হয়েছে (একবার ভ্যাট সমন্বয়)। অন্যদিকে রুপার
দাম এ বছর এখন পর্যন্ত ৪৭ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৪ বার বেড়েছে ও ২৩ বার
কমেছে। এর আগে গত ২০ জুন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার
২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মাত্র দুদিনের
ব্যবধানে সেই স্বস্তি কাটিয়ে আবারো বড় অঙ্কের মূল্যবৃদ্ধির মুখে পড়লেন সাধারণ ক্রেতারা। তথ্য: আমার সংবাদ/ বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more