উপজেলা প্রকৌশলীর কান্ড, মায়ের কবরের উপর ময়লার ভাগাড়
Date: 2026-06-20
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২০, ২০২৬, ২:৪৯ পি.এম
উপজেলা প্রকৌশলীর কান্ড, মায়ের কবরের উপর ময়লার ভাগাড়
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পারিবারিক বিরোধের জেরে মায়ের কবরের পাশে ময়লার ভাগাড় স্থাপন, কবরের ওপর কাঠের স্তূপ রাখা, জমি দখল এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে এক উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। বড় ভাই প্রকৌশলী কামরুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার ছোট ভাই আসাদুজ্জামান
খোকন। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার বিলবিলাস গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসাদুজ্জামান
খোকন দাবি করেন, তার বড় ভাই ভোলা জেলার দৌলতখান উপজেলার প্রকৌশলী কামরুল ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। পারিবারিক কবরস্থানে তাদের মায়ের কবরের পাশে ময়লা ফেলার স্থান তৈরি এবং কবরের ওপর কাঠের স্তূপ রেখে তাকে মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, কামরুল হাসানের একটি ফার্মে টানা আট মাস কাজ করলেও তাকে কোনো বেতন দেওয়া হয়নি। উল্টো পাওনা বেতন দাবি করায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও গরু চুরির সংক্রান্ত মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আসাদুজ্জামানের দাবি, ১৬১, ৯৯১ ও ২৩৭ নম্বর খতিয়ানভুক্ত
মোট ২৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছেন তার বড় ভাই। একই সঙ্গে বাউফল থানায় তার বিরুদ্ধে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠিয়ে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, বকেয়া বেতন পরিশোধ, দখলকৃত জমি উদ্ধার, মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তবে সব অভিযোগ অস্বীকার করে দৌলতখান উপজেলার প্রকৌশলী কামরুল হাসান বলেন, “এটি আমাদের সম্পূর্ণ পারিবারিক বিষয়। আমি তার কোনো জায়গায় ফার্ম করিনি। আর ময়লা আমার নিজস্ব জায়গায় রাখা হয়েছে, কারও কবরের পাশে নয়।”
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more