প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ৭:০৩ এ.এম
আসছে নীলয়-মাহীর ‘কোটি টাকার বউ’
অ-অ+
অনলাইন ডেস্ক:
ঈদের আমেজ এখনো কাটেনি, এরই মধ্যে ওটিটি ও ইউটিউব দর্শকদের জন্য নতুন বিনোদনের বার্তা নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনয়শিল্পী নীলয় আলমগীর ও সামিরা খান মাহী। সম্পূর্ণ পারিবারিক আবহ ও সমসাময়িক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ একক নাটক ‘কোটি টাকার বউ’। তরুণ পরিচালক মিতুল খানের পরিচালনায় এই নাটকটিতে দর্শক দেখতে পাবেন একান্নবর্তী পরিবারের অভ্যন্তরীণ নানা সংকট এবং তা থেকে উত্তরণের এক দারুণ রসাত্মক গল্প। ফরিদুল ইসলাম নির্জনের চমত্কার সংলাপ ও চিত্রনাট্যে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটির মূল আকর্ষণ হিসেবে থাকছেন নীলয় ও মাহী জুটি। তবে তাদের পাশাপাশি নাটকটির গল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছেন শামীম হাসান পাভেল, মাছুম বাসার এবং গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহের মতো তারকারা। নির্মাতা মিতুল খান জানান, গল্পটি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের খুব কাছাকাছি। হাসিকান্না আর আবেগের এক নিখুঁত মেলবন্ধন দর্শক পর্দায় দেখতে পাবেন। পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘কোটি টাকার বউ’ নাটকটি আগামী ১ জুলাই দুপুর ২টায় তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একযোগে মুক্তি পাবে। করপোরেট ও গ্রামীণ আবহের বাইরে একটু ভিন্ন ধাঁচের পারিবারিক গল্প দেখতে যারা পছন্দ করেন, তাদের কাছে নাটকটি বেশ উপভোগ্য হবে বলে মনে করছেন নাট্যবোদ্ধারা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more