প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ১১:৪৫ এ.এম
মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড
অ-অ+
অনলাইন ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ২১১ পৃষ্ঠার এই রায় ঘোষণা করেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন হাসানুল হক ইনু ভারতের একটি সংবাদমাধ্যমে আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী-জঙ্গি’ আখ্যা দিয়ে উসকানিমূলক সাক্ষাৎকার প্রদান করেন। এছাড়া গণভবনের বৈঠকে ‘শ্যুট অ্যাট সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশনা কার্যকরে ভূমিকা রাখা এবং নিজ জেলা কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের দমনের নির্দেশ দিয়েছিলেন, যার ফলে সেখানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। ২০২৫ সালের ২৫ মার্চ শুরু হওয়া এই মামলার তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে, তদন্ত কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষীর জবানবন্দি ও তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত জাসদের এই নেতাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more