প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ১১:২১ এ.এম
মাদরাসা বোর্ডে আলিম পরীক্ষার কন্ট্রোল রুম স্থাপন
অ-অ+
অনলাইন ডেস্ক:
আগামী ২ জুলাই থেকে সারাদেশে একযোগে ২০২৬ সালের আলিম পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা, দ্রুত তথ্য আদান-প্রদান এবং যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে একটি বিশেষ ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ’ (কন্ট্রোল রুম) স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। পরীক্ষা চলাকালীন যেকোনো সমস্যা বা তথ্যের জন্য সংশ্লিষ্টদের পরীক্ষা নিয়ন্ত্রক (০২-৫৮৬১০২০২), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (০১৭১২-৮০৭৯৫০), সহকারী পরিদর্শক- পরীক্ষা শাখা (০১৬৭৯-৮৫২৯৬৫), সহকারী পরিদর্শক- আলিম শাখা (০১৭১৬-৫১০৪৮৮), পরামর্শক (০১৭১৩-০৬৮৯০৯) এবং পিএ টু পরীক্ষা নিয়ন্ত্রকের (০১৭৭৭-৮১৬২৮২) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শিক্ষা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more