প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ১০:৫৯ এ.এম
গাড়িতে ভ্রমণের সময় বমি হয় কেন?
অ-অ+
অনলাইন ডেস্ক:
ভ্রমণের সময় অনেকেরই মাথা ঘোরানো ও ঘন ঘন বমি হওয়ার মতো অস্বস্তিকর সমস্যা দেখা দেয়, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় 'মোশন সিকনেস' নামে পরিচিত। এই সমস্যার মূল কারণ হলো চলন্ত অবস্থায় আমাদের চোখ, কান এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সংকেত আদান-প্রদানের সমন্বয়হীনতা। যখন আমরা কোনো গতিশীল যানবাহনে থাকি, তখন আমাদের চোখ গাড়ির ভেতরের স্থির পরিবেশ দেখে এক ধরনের সংকেত পাঠায়, কিন্তু কানের ভেতরের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশ এবং পেশিগুলো গাড়ির গতি ও ঝাঁকুনি অনুভব করে সম্পূর্ণ ভিন্ন সংকেত পাঠায়। মস্তিষ্কে পৌঁছানো এই বিপরীতধর্মী তথ্যের কারণে শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণকারী রিসেপ্টরগুলো অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে, যার ফলে ব্রেনস্টেম বা হাইপোথ্যালামাসের মতো নির্দিষ্ট অংশগুলো উদ্দীপিত হয়ে মাথা ঘোরানো এবং অনবরত বমি বমি ভাব তৈরি করে। এই সমস্যা থেকে রেহাই পেতে ভ্রমণের সময় বাসের সামনের সিটে বসা, জানালার বাইরে দূরের কোনো স্থির বস্তুর দিকে তাকিয়ে থাকা, চলন্ত গাড়িতে মোবাইল বা বই পড়া থেকে বিরত থাকা এবং বিশুদ্ধ বাতাসের সংস্পর্শে থাকা অত্যন্ত কার্যকরী। এছাড়া মুখে আদা বা লেবু রাখা কিংবা খুব বেশি সমস্যা হলে ভ্রমণের আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বমির ওষুধ সেবন করার মাধ্যমে এই মোশন সিকনেস দূর করে ভ্রমণকে আনন্দদায়ক ও আরামদায়ক করা সম্ভব।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more