প্রযুক্তিগত বিভ্রাটে থমকে গেল ফেসবুক ও ইনস্টাগ্রাম
Date: 2026-06-30
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ১:১৫ পি.এম
প্রযুক্তিগত বিভ্রাটে থমকে গেল ফেসবুক ও ইনস্টাগ্রাম
অ-অ+
অনলাইন ডেস্ক:
বুধবার ভোর ৪টার দিকে বিশ্বজুড়ে বড় ধরনের কারিগরি ত্রুটির কবলে পড়েছে মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। সার্ভার সংযোগজনিত সমস্যার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন। বিভ্রাটের সময় ব্যবহারকারীরা তাদের ফিড রিফ্রেশ করতে পারছিলেন না এবং অনেকের ক্ষেত্রে প্রোফাইল লোড হওয়ার সময় ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছিল। বিশেষ করে ইনস্টাগ্রামে ছবি দেখা এবং ফেসবুকে লগইন ও টাইমলাইন আপডেটের ক্ষেত্রে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন। বিশ্বব্যাপী প্রযুক্তি পর্যবেক্ষণকারী সাইটগুলোর তথ্য অনুযায়ী, বিভ্রাটের কারণে প্ল্যাটফর্মগুলো প্রায় ৩০ থেকে ৪০ মিনিট অচল ছিল। মেটার প্রকৌশলীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় সমস্যাটি সমাধান হলে পুনরায় সেবা স্বাভাবিক হয়। সাম্প্রতিক সময়ে মেটার প্ল্যাটফর্মগুলোতে এমন বিভ্রাট বারবার দেখা দেওয়ায় ব্যবহারকারীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বারবার কেন এমন কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more