বাউফলে দেশীয় ফল উৎসব, ৩৭ প্রজাতির ফলের প্রদর্শনী ও বৃক্ষরোপণ
Date: 2026-07-03
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৩, ২০২৬, ১:৫৬ পি.এম
বাউফলে দেশীয় ফল উৎসব, ৩৭ প্রজাতির ফলের প্রদর্শনী ও বৃক্ষরোপণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাউফল নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। তিনি প্রথমে নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন। পরে মিলনায়তনে আয়োজিত দেশীয় ফল উৎসবে অংশ নেন। উৎসবে ৩৭ প্রজাতির দেশীয় ফলের পাশাপাশি ফল দিয়ে তৈরি বিভিন্ন পুডিং ও পিঠা প্রদর্শন করা হয়। অতিথিরা প্রদর্শিত ফল ও খাদ্যসামগ্রী পরিদর্শন করেন এবং দেশীয় ফলের পুষ্টিগুণ ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরেন। বাউফল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মরিয়ম বেগমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ফেরদৌস বেগম, সহকারী অধ্যাপক অহিদুজ্জামান সুপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেদোয়ান তালুকদার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আলোচনায় বক্তারা বলেন, দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি মানুষের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more