প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ৬:৩৮ এ.এম
বিরল জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন মহিষ ডোনাল্ড ট্রাম্প
অ-অ+
অনলাইন ডেস্ক:
বিগত ঈদুল আজহার কোরবানির বাজারে ডোনাল্ড ট্রাম্পের চুল ও গায়ের রঙের সাথে মিল থাকায় ব্যাপক ভাইরাল হওয়া ‘অ্যালবিনো’ মহিষটি বর্তমানে মিরপুর জাতীয় চিড়িয়াখানার প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। সরকারের বিশেষ সিদ্ধান্তে কোরবানি থেকে রক্ষা পাওয়া এই সেলিব্রিটি মহিষটিকে দেখতে প্রতিদিন চিড়িয়াখানায় হাজারো উৎসুক দর্শনার্থীর উপচেপড়া ভিড় জমছে। তবে প্রাণিসম্পদ গবেষকদের মতে, এটি আলাদা কোনো বিরল জাত নয়, বরং ‘অ্যালবিনিজম’ নামের একটি রেয়ার জেনেটিক ডিজঅর্ডার বা জিনগত পরিবর্তনের কারণে এর শরীরের মেলানিন কমে চামড়ার রঙ সাদা বা গোলাপি হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০০ সালের পর এই প্রথম চিড়িয়াখানায় কোনো মহিষ আনা হলো এবং এটিকে শুধু প্রদর্শনী নয়, মূলত জাত উন্নয়ন ও এর অর্থনৈতিক সম্ভাবনা খতিয়ে দেখতে গবেষণার স্বার্থে সংরক্ষণ করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more