প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২৬, ১২:৩২ পি.এম
কিশোর কর্মচারীকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুন
অ-অ+
অনলাইন ডেস্ক:
সিলেটের কানাইঘাটে একটি লেদ ওয়ার্কশপে কাজ করার সময় এক কিশোর কর্মচারীকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে স্থানীয় তাজুল ইসলামের মালিকানাধীন একটি ওয়ার্কশপে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত কিশোরের নাম আহাদ (১৪)। সে ওই ওয়ার্কশপের কর্মচারী হিসেবে কাজ করত। অভিযুক্ত ঘাতক যুবকের নাম সায়েম আহমেদ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে ওয়ার্কশপের ভেতরে কাজ করার সময় কোনো একটি বিষয় নিয়ে আহাদ ও সায়েমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সায়েম আহমেদ উত্তেজিত হয়ে পাশে থাকা একটি ধারালো স্ক্রু ড্রাইভার দিয়ে কিশোর আহাদের ওপর চড়াও হয় এবং তার শরীরে উপর্যুপরি আঘাত করে। স্ক্রু ড্রাইভারের এই নৃশংস আঘাতে আহাদ গুরুতর রক্তাক্ত ও জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় কিশোর আহাদকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সায়েম আহমেদ পলাতক রয়েছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ঘাতক সায়েমকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more