প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ৪:৩৭ এ.এম
কর্ণফুলীতে ডুবল পাথর বোঝাই লাইটার জাহাজ
অ-অ+
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি পাথর বোঝাই লাইটার জাহাজ আংশিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে নেভাল একাডেমির বিপরীত পাশে ট্রেনিং ওয়ালের কাছে ‘এমভি বে হারবার-২’ নামের জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন জাহাজটিতে থাকা ১২ জন নাবিক ও ক্রু। কোস্টগার্ডের দ্রুত উদ্ধার অভিযানের কারণে তাঁদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ভোরবেলা জাহাজটি দুর্ঘটনার শিকার হওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম দফায় তাৎক্ষণিকভাবে নদী থেকে আটজনকে এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। এদিকে দুর্ঘটনাটি বন্দর চ্যানেলের কাছাকাছি ঘটলেও চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো স্থবিরতা বা বিঘ্ন ঘটেনি। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, লাইটার জাহাজটি আংশিক ডুবে গেলেও মূল চ্যানেল সচল রয়েছে। ফলে সাগর থেকে বন্দরে অন্যান্য বড় বাণিজ্যিক জাহাজ বা জেটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত লাইটার জাহাজটি বে হারবার লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং এটি পাথর পরিবহন করছিল। বর্তমানে মালিকপক্ষ নিজস্ব উদ্যোগে নদী থেকে নিমজ্জিত জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more