প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০৬, ২০২৬, ২:৫৪ এ.এম
শেখ পরিবারের স্বজনরা নিরাপদে বিদেশে
অ-অ+
অনলাইন ডেস্ক:
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার শীর্ষে থাকা শেখ পরিবারের প্রায় সব সদস্যই নিরাপদে বিদেশে অবস্থান নিচ্ছেন, অন্যদিকে দলটির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের বহু নেতাকর্মী বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি। পতনের ঠিক দুই দিন আগে ৩ আগস্ট সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সাবেক প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে তড়িঘড়ি করে বিদেশে পাড়ি জমান। ৫ আগস্ট পদত্যাগের পর শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক একযোগে ভারতে চলে যান। এর আগে থেকেই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে, মেয়ে সায়মা ওয়াজেদ ভারতে এবং ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক থাইল্যান্ডে অবস্থান করছিলেন। বিগত সাড়ে ১৫ বছর ধরে মন্ত্রী ও সংসদ সদস্যসহ প্রভাবশালী পদ দখল করে রাখা এই পরিবারের প্রায় দুই ডজন সদস্যের মধ্যে কেবল আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহ ২০২৪ সালের অক্টোবরে ঢাকায় গ্রেপ্তার হন, যিনি রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না। শেখ পরিবারের সদস্যরা নিরাপদে আত্মগোপনে বা বিদেশে চলে যেতে সক্ষম হলেও, শেখ হাসিনা সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য ও মাঠপর্যায়ের অসংখ্য নেতাকর্মীকে দেশে থেকে যেতে হয়েছে এবং তারা এখন বিভিন্ন মামলায় কারাগারে দিন কাটাচ্ছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more